রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি মেয়ে পেয়ে গেছি’

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে ভাগ্য খুলেছে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খানের! তিনি পেয়ে গেছেন তাঁর সুন্দরীকে৷ কোন রাগ, ঢাক, হেয়ালী ছাড়াই তিনি সেই খবরটি কনর্ফাম করলেন ট্যুইটারে৷আর এই খবরে, তিনি যতটা না খুশি তার থেকে দ্বিগুন খুশী তাঁর অগনিত ভক্তরা৷

ট্যুইট করার কয়েক ঘণ্টার মধ্যে ট্যুইটারে তার ভক্তদের কৌতুহল চোখে পড়ার মতো৷ কবে বলিউডের এই এলিজেবল ব্যাচেলার বিয়ে করছেন? কে সেই পাত্রী তা জানতে তার ভক্তদের কৌতুহল ছিল চোখে পড়ার মতো৷

মঙ্গলবার সকাল সকাল তিনি তার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন৷ কিন্তু এর মধ্যেও রয়েছে অনেক রহস্য৷ তিনি ট্যুইট করে জানান, ‘আমি মেয়ে পেয়ে গেছি’৷ ট্যুইট হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক প্রশ্ন সালমানের দিকে আসতে থাকে৷পাশাপাশি আসে অনেক শুভেচ্ছাও৷ কিন্তু সকলের কাছেই পুরো ব্যাপারটি ধোঁয়াশা৷ কে সেই মেয়ে? সেকি ক্যাটরিনা নাকি লুলিয়া? তাহলে কি ভাইজান বিয়ে করছেন? এরকম একাধিক প্রশ্ন আসতে থাকে৷

কিন্তু ভাইজানের ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ৷কারণ তিনি এখনই বিয়ের পিড়িতে বসছেন না এবং তিনি কাকে ভবিষ্যতে বিয়ে করছেন তাও এখনও রহস্য৷তবে তিনি তার বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার ডেবিউ ফিল্ম লাভরাত্রীর জন্য নায়িকা পেয়েছেন তা তিনি নিশ্চিত করলেন এই ট্যুইটের মাধ্যমে৷এই ট্যুইটের পরেই তিনি একটি টুইট করে জানান, ‘চিন্তার কোন ব্যাপার নেই, আয়ুশের আগামী ছবি লাভরাত্রী জন্য নায়িকা পেয়ে গেছি ওয়ারিনা৷চিন্তার কোন কারন নেই৷’ সকালে প্রথম ট্যুইটের পর খুব একটা রহস্যের মধ্যে রাখতে চাননি ভাইজান৷ তাই তড়িঘরি রহস্যের যবনিকা পতন করলেন তিনি৷

পাশাপাশি সালমানের আগামী ছবির প্রি প্রোডাকশনের কাজও প্রায় শেষের মুখে৷ সালমানের আগামী ছবি ‘ভারত’এর মাধ্যমে সালমানের সঙ্গে তৃতীয় প্রজেক্ট করতে যাচ্ছে পরিচালক আলি আব্বাস জাফর৷ ছবিটির প্রি প্রোডাকাশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ ছবিতে ইর্শাদ কামিলের লেখা গানে মিউজিক দেবে বিশাল-শেখর ৷ চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের মুখে৷ চলতি মাসেই শ্যুটিং লোকেশান ফাইনাল হবে তা টুইট্যারে পরিচালক আলি আব্বাস জাফর জানিয়ে দিয়েছিলেন৷ সবকিছু ফাইনাল হলেও সালমানের বিপরীতে নায়িকা চুরান্ত হচ্ছিল না৷এনিয়ে চাপে ছিলেন প্রযোজক ভাইজান৷

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’