,

ক্যাটরিনার বোনকে বলিউডে নিয়ে আসছেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র দুনিয়ায় নতুন জুটি বা নতুন মুখ আনার খ্যাতি আছে সালমান খানের। তার হাত ধরে আসা অনেক তারকাই এখন বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় এবার ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফকে নিয়ে আসছেন বলিউডের এই সুপারস্টার। সম্প্রতি এমনটাই তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, নির্মাতা-নৃত্যপরিচালক রেমো ডি’সুজার সহকারী স্ট্যানলি ডি’কস্টার পরিচালিত ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন ইসাবেল। এটি প্রযোজনা করবেন ভূষণ কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন ‘হিরো’খ্যাত তারকা সুরজ পাঞ্চোলি।

এ প্রসঙ্গে সালমানের একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত কয়েক বছর ধরে সুরজ ও ইসাবেলার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সালমান খান। তাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এরপর ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা যখন ভূষণ কুমার প্রযোজিত ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু করেন তখনই তিনি ইসাবেলকে অভিনয়ে আনার সিদ্ধান্ত নেন।

যোগ করে ওই সূত্র আরও জানান, সালমানের সিদ্ধান্তকে না বলার সাহস কারও নেই। আর না বললে তার পরিণতি কি হবে সেটি খুব ভালো করেই জানেন সবাই। তাই সুরজ-ইসাবেলকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছেন ভূষণ কুমার।

এর আগে, সালমান খানের কথাতেই ‘হিরো’ ছবিতে সুরজ পাঞ্চোলিকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন ভূষণ কুমার।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির কাজ করছেন সালমান খান। এরপরই সবকিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলিউডের এই অভিনেতা।

২০১৪ সালে ইন্দো-কানাডিয়ান ছবি ‘ডক্টর ক্যাবি’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন ইসাবেল। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের