,

সরকার প্রধানের ইচ্ছাপূরণে বেপরোয়া আইন-শৃঙ্খলা বাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সরকার প্রধানের ইচ্ছাপূরণ করতেই আইন-শৃঙ্খলা বাহিনী বেপরোয়া হয়ে বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে ১১শ’ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি নেতা।

রুহুল কবির রিজভী বলেন, সরকার রায় নির্ধারণ করে রেখেছে বলেই প্রতিক্রিয়ার অজানা আতঙ্কে বিএনপি নেতা-কর্মীদের ওপর বুলডোজার চালাচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা।

আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনকে আটকিয়ে রাখতেই পুলিশকে ক্ষমতাবান করা হয়েছে। আর পুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের নিষ্ঠুর শাসনের সঙ্গী হিসেবে অমানবিক নিপীড়ন যন্ত্রে পরিণত হয়েছে।

চলমান সংকটের জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, সরকার রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্তে নিয়ে অদক্ষতা, অযোগ্যতা, অহংকারে বছরের পর বছর দেশে আর্থসামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক নানামুখী সংকট তৈরি করেছে। আর এই সংকট সৃষ্টির জন্য সরকার ও সরকার প্রধানই দায়ী।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের সন্ধান দাবি করে রিজভী বলেন, পুলিশ যদি তাকে গ্রেফতার করে থাকে তার সন্ধান দেওয়া হোক।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন