,

মানুষ আজ অবরুদ্ধ : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আজ অবরুদ্ধ। আগামী নির্বাচনে এই অবরুদ্ধ অবস্থার জবাব দিবে মানুষ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব একেএম শফিকুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি তসলিম উদ্দিন মুন্সীসহ বেশ কিছু নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় এরশাদ বলেন, মানুষের মনে শান্তি নেই। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। কিছু লিখতেও পারে না। নির্বাচন আর বেশি দূরে নেই। জনগণ এ অবস্থার জবাব দিবে।

যোগদানকারীদের উদ্দেশে এরশাদ বলেন, আপনারা কেন যোগদান করতে এসেছেন। আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে জাতীয় পার্টির ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা এসেছেন এতে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধি হলো। দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে, জাতীয় পার্টি ক্রমেই শক্তিশালী হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী