,

৩২ ধারায় মামলা হলে সাংবাদিকদের পক্ষে লড়বেন আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল আইনের ৩২ ধারা সাংবাদিকদের ঘায়েল করার জন্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এই ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হবে না।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আইন বিটের সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘ মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে যদি কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় তাহলে আইনমন্ত্রী নিজেই সেই সাংবাদিকের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

এমনকি আইনটি পাস করার আগে সাংবাদিকদের বিষয়টি বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নুসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের