,

ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন

news-image

নিউজ ডেস্ক : সিলেটে হজরত শাহজালাল ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আসা দলের নেতাকর্মীরাও রওনা হন।

রাত ৮টায় হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে আসেন খালেদা জিয়া। সেখানে সোয়া ৮টায় তিনি সিলেট বিভাগের চার জেলার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিকাল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি। সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপিপ্রধান।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী