,

সোহেলকে পুলিশ নিয়ে গেছে : রিজভী

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে  কাছে এ দাবি করেন রিজভী।

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায় ঘিরে সারা দেশেই বিএনপি নেতাদের ধরপাকড় করা হচ্ছে।

তবে এসব বিষয়ে প্রায়ই পুলিশের বক্তব্য পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সোহলকে আটকের বিষয়টি জানিয়ে স্ক্রল গেলেও পুলিশের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোহেলকে আটকের খবরের সত্যতা নিশ্চিত হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেনে আপানাকে জানাচ্ছি। এরপর প্রায় এক ঘণ্টা কেটে গেলেও তিনি কিছু জানাননি। উপরন্তু তাকে তিনবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে আসামি ছিনতাইয়ের মামলায় সোহেলকে আটক করা হয়েছে কি না এ বিষয়ে জানতে পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কাউকে গ্রেফতার করিনি।

সোহেলের বিষয়ে বেশি কিছু জানাননি তার দলের নেতা রিজভীও। তাকে পুলিশ নিয়ে গেছে- কেবল এটুকু জানিয়ে রিজভী বলেছেন, বাকিটা ব্রিফিংয়ে।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী