,

ঢাকার পথে খালেদা জিয়া

news-image

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিলেট সার্কিট হাউস থেকে সড়ক পথে রাত পৌনে ১০টার দিকে রওনা দেন তিনি। এর আগে হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। দুটি মাজারেই ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন তিনি। খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই মাজার দু’টিতে অবস্থান করছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে সোমবার বিকেল সাড়ে ৫টায় সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। তিনি ৬টার দিকে মাজারে পৌঁছান। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকে শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত শেষে পৌনে ৮টার দিকে তিনি ফের সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই হাজার হাজার নেতাকর্মী মাজার দু’টির ফটকে অবস্থান করছিলেন। নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাপক হিমশিম খেতে হয়।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল ৯টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছান।

সফরের পথে ভৈরব, কামারটেক, হবিগঞ্জেরর মাধবপুর, শায়েস্তাগঞ্জ, মীরপুর, গোয়ালাবাজার, শেরপুর মোড়, দয়ামীর বাজার, রশিদপুর, চন্ডিপুল, দক্ষিণ সুরমা, মেন্দিবাগে সড়কে অবস্থান নিয়ে হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। পথে পথে পুলিশের ধাওয়া-গ্রেফতার উপেক্ষা করে তারা বিএনপি নেত্রীকে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী