,

পূণ্যভূমি সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি, যাবেন হযরত শাহপরাণ (র.) এর মাজারেও।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট শহরে প্রবেশ করে চেয়ারপারসনের গাড়িবহর। সরাসরি খালেদার গাড়িবহর সার্কিট হাউজে গিয়ে পৌঁছায় বিকেল সাড়ে ৪টায়।

দলীয় সূত্র জানায়, সেখানে পৌঁছার পর কিছুক্ষণ বিশ্রাম করবেন দলীয় প্রধান। এরপর মাজার জিয়ারতে যাবেন তিনি। মাজার জিয়ারত শেষে পুনরায় সার্কিট হাউজে ফিরবেন খালেদা জিয়া।

এরপর সোমবার দিনগত রাতেই ঢাকার উদ্দেশে রওনা সিলেট ছাড়বেন বিএনপি প্রধান।

সফরে বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।

এর আগে সকাল সোয়া ৯টায় রাজধানী ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওনা হয় বিএনপি প্রধানের গাড়িবহর।

এই সফরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দু’পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদাও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার উত্তর দেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১