,

পুলিশী বাধা অতিক্রম করে ব্রাহ্মনবাড়িয়ার খালেদা জিয়াকে স্বাগত জানালো দলীয় নেতাকর্মীরা

news-image

বিশেষ প্রতিনিধি : বেগম খালেদা জিয়া ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ সোমবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ায় পুলিশী বাধা উপেক্ষা করে সরাইল বিশ্বরোড মালিহাতায় আকষ্মিক ভাকে বিপুল সংখ্যাক নেতাকর্মী জড়ো হয়। এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদলের সভাপতি মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামিম মোল্লা ও সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রমকালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে দলীয় শ্লোগান দিয়ে স্বাগত জানায়।এসময় গাড়ি বহর থেকে বেগম জিয়া হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

জেলা বিএনপির নেতাকর্মীরা দাবী করেছেন চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে তাদের অর্ধশত নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।এদিকে জেলার আশুগঞ্জে বিলাশ বহুল রেস্টুরেন্ট উজান ভাটি সকাল থেকে বন্ধ রয়েছে। এ রেস্টুরেন্টে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতি দেয়ার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী