,

সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে : রিজভী

news-image

‌নিজস্ব প্রতিবেদক : ‌বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ন মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় পুলিশের নিরপেক্ষতা এখন জনগণের কাছে হাস্যকর জায়গায় ঠেকেছে। পুলিশকে দলের স্বার্থে ব্যবহার করতে গিয়ে সুকৌশলে পুলিশের মেরুদণ।ড ভেঙ্গে দেওয়া হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা-ভাবনা করা দরকার।’

আজ রোববার সকা‌লে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে রিজভী এসব কথা ব‌লেন। এ সময় তিনি জানান, গতকাল শুক্রবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে সভা চলাকালে দলের ৩৫ নেতাকর্মীকে পুলিশ আটক করে। আর গত পাঁচদিনে ঢাকাসহ সারা দেশে পাঁচশর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

সংবাদ সম্মেলনে ‘গণগ্রেপ্তার নয়, সন্ত্রাসীদের ধরা হচ্ছে’- স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির এই‌ নেতা।

রিজভী আরো বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে চাই-স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবদান নিঃসন্দেহে অবিস্মরণীয়। ২৫ মার্চের কালোরাত্রে পাক হানাদার বাহিনী প্রথমেই রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করে। দেশমাতৃকা রক্ষায় আপনাদের আত্মদান মানুষ এখনো মনে রেখেছে।’

বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের কথা উল্লেখ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব আরো ব‌লেন, ‘এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায়বিচার হয়- সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায়বিচার হলে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হবে না।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী