,

খালেদা জিয়ার রায়ের আগে আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির একটি মামলার রায়ের তিন আগে দলের সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছে সরকারি দল আওয়ামী লীগ।

আগামীকাল সোমবার বিকাল তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

রবিবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য আছে। এই রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতারা নানা বক্তব্য দিচ্ছেন।

বিএনপি গতকাল জাতীয় নির্বাহী কমিটির সভা করেছে। সেখানে রায়ের দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা এসেছে। আওয়ামী লীগের অবস্থান কী হবে সেদিন এটা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী