রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্তকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার দ্বিতীয় সেশনের শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর