,

শুনেছেন নতুন ‘আশিক বানায়া’? (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার সিনেমা ‘হেট স্টোরি’। এবার তৈরি হয়েছে এর চতুর্থ পর্ব ‘হেট স্টোরি ফোর’। গত ২৬ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন উর্বশী রাউটেলা।

এবার প্রকাশিত হলো ছবির প্রথম গান। গত ৩০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘আশিক বানায়া আপনে’ শিরোনামের গানটি।

মজার ব্যাপার হলো- ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানায়া আপনে’ ছবির টাইটেল সংয়ের রিমিক্স ভার্সন এটি। এতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া ও নেহা কাক্কার।
২০১২ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘হেট স্টোরি’। এরপর ২০১৪তে ‘হেট স্টোরি টু’ এবং ২০১৫ সালে ‘হেট স্টোরি থ্রি’। ‘হেট স্টোরি’ সিরিজে যথাক্রমে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ।

বিশাল পান্ডে পরিচালিত ‘হেট স্টোরি ফোর’-এ উবর্শীর পাশাপাশি আরও দেখা যাবে টেলিভিশন তারকা করণ ওয়াহি, ভিভান ভাথেনা, গুলশান গ্রোভারসহ প্রমুখ। আগামী ৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের