,

ফিদেল কাস্ত্রোর ছেলে দিয়াজের আত্মহত্যা

news-image

কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দিয়াজ-বালার্ট(৬৮) আত্মহত্যা করেছেন। বিষণ্ণতা থেকে বৃহস্পতিবার হাভানায় তিনি আত্মহত্যা করেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।

কিউবার সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গভীর বিষণ্ণতায় থাকা ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রোকে অনেকদিন ধরে একদল চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

৬৮ বছর বয়সী ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো “ফিদেলিতো” হিসেবে পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন কিউবার রাষ্ট্রীয় পরিষদের বিজ্ঞান উপদেষ্টা এবং বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট।

তার পিতা কিউবার মহান বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ২০১৬ সালে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করবে তার পরিবার, তবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য তারা দেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের