,

ছাত্রদলের সাবেক সভাপতি হেলালসহ ৫৮ জন রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ ৫৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই আদেশ দেন। একই ঘটনায় বুধবার ৫৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। কারাগারে পাঠানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধতথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, রমনা ও শাহবাগ থানার মামলায় বিএনপি নেতা আজিজুল বারী হেলালসহ ৫৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেন, রমনা থানার মামলায় গ্রেফতার হেলালসহ ৩১ জনের পাঁচ দিন এবং শাহবাগ থানার পৃথক দুই মামলায় ২৭ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রমনার মামলায় আরও একজনের একদিনের রিমান্ড হয়েছে।

আদালত সূত্র বলছে, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় বৃহস্পতিবার ৬৭ জনকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। এর মধ্যে ৭ জন নারী এবং ২ জন অসুস্থ আসামির রিমান্ড আবেদন নাকচ করেছেন।

রিমান্ড আবেদন নাকচ করে আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা বলেছেন, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালাননি। বরং পুলিশ নিজের লোক দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। যাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ। বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানী ঢাকায় হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজনভ্যানের তালা ভেঙে আটক দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।

পুলিশ দাবি করে, মঙ্গলবার বিকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালান। প্রিজনভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন আহত হন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১