,

রাজপথে না নামলে ‘চুড়ি পরিয়ে’ দেওয়ার হুমকি সোহেলের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বিএনপির কেন্দ্রীয় নেতাদের হুমকি দিয়ে বলেছেন, ‘খালেদা জিয়ার রায় ঘোষণার দিন দলের কেন্দ্রীয় নেতাদের রাজপথে না দেখলে বাড়িতে গিয়ে ‘চুড়ি পরিয়ে’ দেব।’

রাজধানীর নয়া পল্টনের মওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।

মহানগর নেতা-কর্মীদের উদ্দেশে সোহেল বলেন, ‘এবার সকলে মাঠে নামার প্রস্তুতি নিন, দেখা হবে রাজপথে। কত শক্তি আছে তাদের, দেখবো আমরা।’

তিনি আরও বলেন, ‘সম্মান রেখে আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতারা যারা সেই দিন রাস্তায় নামবেন না, পরের দিন তাদের বাসায় গিয়ে আমরা চুড়ি পরিয়ে দেব। আমরা এবার দলের সিনিয়র নেতাদের রাস্তায় দেখতে চাই।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রায় ঘোষণার দিন ‘জনগণের সুনামি’ সৃষ্টি করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। সারাটা জীবন আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি, কখনও সরে যাইনি। আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদের। পরিবর্তন আপনাদেরই আনতে হবে। পরিবর্তন আনতে হলে আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১