,

সাকিবকে ছেড়ে বড় ভুল করেছে কেকেআর : আনন্দবাজার পত্রিকা

news-image

গত কয়েক মৌসুম ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে আসছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার মতে, সাকিবকে ছেড়ে দেওয়াটা বড় ভুল হয়েছে কেকেআর-এর জন্য। একই সঙ্গে মণীশ পাণ্ডেকেও। নিলামে পেয়ে দু’জনকেই টেনে নিয়েছে মুস্তাফিজুর রহমানের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ।

আনন্দবাজার পত্রিকার খবর, কেকেআর-কে দেখে প্রশ্ন জাগছে, ব্যাটটা করবে কে? ক্রিস লিন চোট কাটিয়ে আসছে। আন্দ্রে রাসেল এক বছর খেলার বাইরে। রবিন উথাপ্পা বা দীনেশ কার্তিকের পক্ষে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়া কঠিন। আমার মনে হয়, সাকিব আল হাসান এবং মণীশ পাণ্ডেকে ছেড়ে দেওয়া বড় ভুল হয়েছে। তা ছাড়া গৌতম গম্ভীরের বদলি অধিনায়কই বা কে? উথাপ্পাকে আমার অন্তত সঠিক বিকল্প মনে হচ্ছে না। ইডেনের পিচের চরিত্র যতই বদল হোক, এপ্রিল-মে মাসে দুই মিচেল— স্টার্ক এবং জনসনের পক্ষে দারুণ কিছু করা মুশকিল। স্থানীয় ছেলে কনিষ্ক শেঠ-কে ব্যাক আপ বোলার হিসেবে দলে রাখা উচিত ছিল। কেকেআরের চ্যালেঞ্জটা এ বার কঠিন হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের