,

মঙ্গলবার থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিলেটে যাচ্ছেন। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।

বেসরকারি যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সিলেটসহ ছয় সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রতিবেদনে বলা হয়, সিলেট সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নানা প্রত্যাশা দলীয় সম্ভাব্য প্রার্থীদের। কে হবেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়েও হয়তো ধারণা পাবে দল।

এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফর নির্বিঘ্ন ও সফল করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী