,

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ

news-image

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুদিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ফার্স্টলেডি ইরিয়ানা জোকোসহ ৫০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইন্দোনেশিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে করে ঢাকা ছাড়েন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট জোকো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে শনিবার বিকালে ঢাকায় আসেন।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের কাহিনি শোনেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জোকোর সফরকালে বাণিজ্য, কূটনীতি, মৎস্য ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উইদোদো রোববার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর