,

আ’লীগের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : মির্জা ফখরুল

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত সফল হয়নি, সফল হবেও না। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। এখানে হতাশার কোনো সুযোগ নেই- সূর্য উঠবেই’।

তিনি বলেন, ‘আমাদের লড়াই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এই সরকার একটি দানবে পরিণত হয়েছে। দানবীয় সরকার ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। এই ফ্যাসিবাদের পতন ছাড়া বিকল্প নেই’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিন নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সরাতে ‘মিথ্যা মামলা’ দিয়েছে এ সরকার। তারা ভেবেছে- খালেদাকে দূরে রাখতে পারলে তাদের মাঠ পরিষ্কার। তাই তারা একটা ‘মিথ্যা মামলা’য় খালেদা জিয়াকে সাজা দিতে চায়। এখনও মামলায় আইনজীবীদের যুক্তিতর্ক বাকি আছে। যুক্তিতর্ক বাকি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে মামলার রায়ের দিন দেয়া হয়েছে। এসব করে খালেদাকে কোনোভাবেই পরাজিত করা যাবে না’।

‘আমরা বারবার বলছি- মাঠ সমান করো, সংসদ ভেঙে দাও, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করো। তা হলে দেখা যাবে- জনগণ গণেশ উল্টিয়ে দেবে। জনগণ যাদের সঙ্গে থাকে, তাদের কোনো ভয় নেই,’ বলেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী