,

জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সোয়া ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ছাড়াও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত পৌনে ১১টার দিকে ওই বৈঠক শেষ হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

জোটের সঙ্গে বৈঠকে বসার আগে গতকাল শনিবার দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। আগামী নির্বাচনে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয় ওই বৈঠক থেকে। আজকের বৈঠকেও আগামী নির্বাচনে জোটের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী