,

বিএনপির নির্বাহী কমিটির সভা ৩ ফেব্রুয়ারি

news-image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এই বৈঠক আহ্বান করেছেন। শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

২০১৬ সালের মার্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই বছরে আগস্টে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাসে নির্বাহী কমিটির একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এই কমিটির কোনো বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

বর্ধিত সভা হওয়ার কারণে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি এতে উপস্থিত থাকবেন। তবে বৈঠকের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১২ সালে বিগত কমিটির একটি সভা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী