,

উন্নয়ন পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় প্রত্যন্ত অঞ্চলে মানুষের ভাগ্যবদলের জন্য। তিনি বলেন, চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনেরও অনুমতি দিয়েছে সরকার।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্প এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় স্থানীয় প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাপবিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। এখন প্রকল্পের মূল কাজ শুরু হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

ভূমি উন্নয়ন, অবকাঠামো ও মাটি ভরাটের কাজ শেষ হলে ২০২১ সালে বসানো হবে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি। এতে প্রথমে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ২০২৪ সালের জানুয়ারিতে।

এর পর ছয় মাসের ব্যবধানে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর