,

প্রধান বিচারপতি নিয়োগে রিট আবেদন খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। গত ২১ জানুয়ারি প্রথম দিনের শুনানি শেষ করে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আইনজীবী ইউনুস আলী আকন এ রিট আবেদন দায়ের করেন। এর আগে প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট আবেদন হাইকোর্টের নিজ নিজ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করতে অপারগতা প্রকাশ করেছিলেন পৃথক চারটি আদালত।

উল্লেখ্য, প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ গত ৩ জানুয়ারি রিট করেন। পাশাপাশি আইনজীবীদের মধ্যে থেকে সরাসরি আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা কেন হবে না, সে বিষয়েও রুল জারির জন্য বলা হয়েছিল।

গত ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর