,

সাকিবের পরিবর্তে টেস্ট দলে সানজামুল-তানভীর

news-image

আঙুলের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিব ছিটকে পড়ায় বাংলাদেশ দল এই ম্যাচে দলে নিয়েছে দুজনকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন সানজামুল ইসলাম ও তানভীর হায়দার। আগামী ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে এই ম্যাচ।

সাকিবের পরিবর্তে ডাক পাওয়া দুজনের মধ্যে তানভীর অলরাউন্ডার। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট করেন মিডল অর্ডারে। অপরদিকে বাঁহাতি স্পিনার সানজামুল পুরোদস্তুর অলরাউন্ডার না হলেও ব্যাটিংয়ে অভিজ্ঞতা আছে। এই দুজন ছাড়াও স্পিন অ্যাটাকে আগে থেকেই আছেন আরও তিনজন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ২২৪ উইকেট নিয়েছেন সানজামুল। ১টি সেঞ্চুরিতে রান ১ হাজার ৭৪৪। সর্বোচ্চ ১৭২। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে দুটিসহ বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন তিনি। অপরদিকে ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ডে দুটি ওয়ানডে খেলেন তানভীর। তবে এই দুজনই টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার। যিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫৮টি। রান করেছেন ২ হাজার ৫২৭, উইকেট নিয়েছেন ৯৭টি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের