সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে শরীরের ‘দাগ’ উন্মোচন পরিণীতির!

news-image

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সবশেষ গোলমাল এগেইন সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এবার সেই অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে পরিণীতি নিজের শরীর ‘দাগ’ উন্মোচন করেছেন ভক্তদের সামনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন নায়িকা। যাতে তার কোমরের কাছের ‘স্ট্রেচ মার্ক’টি স্পষ্ট দেখা যাচ্ছে। ইচ্ছে করেই এ ছবি পোস্ট করেছেন পরিণীতি।

প্রকৃতপক্ষে কিছুদিন আগেও নিজের বাড়তে থাকা ওজন নিয়ে কথা শুনতে হত তাকে। পরিণীতি নিজেও বুঝতে পারছিলেন একটু স্থূল হচ্ছে তার শরীর। কিন্তু বলিউড ও গ্ল্যামারের জীবনে তা তো হতে দেওয়া যায় না। এ পেশায় শরীরকে তো সুস্থ রাখতেই হবে। সে কারণেই শরীরচর্চা শুরু করেন নায়িকা। ধীরে ধীরে নিজেকে ফের স্লিম অ্যান্ড ট্রিম করে তোলেন। শরীরের এ যুদ্ধে জয় লাভের চিহ্নই তার ‘স্ট্রেচ মার্ক’গুলি। আর সে কারণেই তা স্ব গর্বে তুলে ধরেছেন পরিণীতি।

কিছুদিন আগেই নিজের বিকিনি পরা ছবি দিয়েছিলেন কারিনা কাপুর। প্রথমে প্রশংসা পেলেও পরে সে ছবির জন্য সমালোচনা শুনতে হয় তাকে। কারণ শোনা গিয়েছিল, ফটোশপের মাধ্যমে নিজের স্ট্রেচ মার্ক লুকিয়েছেন সাইফের বেগম। কিন্তু পরিণীতির ক্ষেত্রে তার উলটোটাই হয়েছে। নিজের এই দাগ প্রদর্শনের জন্য নেটদুনিয়ার প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা