সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান তিনি। তবে তিনি আদালতে পৌঁছার আগেই যুক্তিতর্ক শুরু হয়ে যায়।

এর আগে সকাল ১১টা ১২ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি শরফুদ্দিন আহমেদের যুক্তিতর্কের মধ্যে দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।

এরআগে মঙ্গলবার শুনানি শুরু হলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি শরফুদ্দিনের পক্ষে অ্যাডভোকেট আহসান উল্লাহ ও অপর আসামি কাজী কামালের পক্ষে অ্যাডভোকেট মনিরুলহুদা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তারা আদালতে দেয়া সাক্ষীদের সাক্ষ্য ও জেরায় দেয়া বক্তব্য আদালতের কাছে তুলে ধরেন।

এর একপর্যায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিচারকের উদ্দেশে বলেন, বুধবার ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। ওই দিনে মামলার কার্যক্রম মুলতবি চেয়েছিলাম। এর এক পর্যায়ে বিচারক বলেন, ম্যাডামের আসার দরকার নেই। তিনি জামিনে থাকবেন। তবে অন্য আসামিদের বিষয়ে শুনানি চলবে। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি দায়ের করা হয়।

আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও দায়ের করে দুদক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা