,

নাসিরনগরে আশার শিক্ষা সেবিকাদের দু‘দিনব্যাপী কর্মশালা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেনী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,পাঠ আয়ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় উপজেলার ২০টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের দু‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার(২৪ জানুয়ারি) নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নাসিরনগর আশার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবদুল আহাদের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুতংসিংহের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক রির্সোস ইন্সট্যাক্টর মোঃ শাহজাহান ভূঁইয়া ,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। কর্মশালায় উপজেলার ২০টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকারা অংশগ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক রির্সোস ইন্সট্যাক্টর মোঃ শাহজাহান ভূঁইয়া।কর্মশালায় বক্তব্য রাখেন,সহাকী ব্রাঞ্চ ম্যানেজার কাজল খান ও শিক্ষা সুপারভাইজার দেবাশীষ গোপ প্রমূখ।

উল্লেখ্য নাসিরনগর উপজেলায় ২০ টি শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। আশার শাখা কার্যালয়ের অর্ন্তভূক্ত মহলায় সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী নিয়ে ১ জন সেবিকার মাধ্যমে একটি পাঠদান কেন্দ্র গঠিত হয়েছে। বিদ্যালয়ের পাঠ্যবই অনুসরণ করে সকালে অথবা বিকালে (শিক্ষার্থীদের স্কুলের সময়ের সাথে সংগতি রেখে) মোট ২ ঘন্টা পাঠদান করানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের