,

আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের নাসিকের

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়রপন্থীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এম এ সাত্তার বাদী হয়ে ৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত এক হাজার জনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এতে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষকালে অস্ত্র হাতে ছবি প্রকাশ পাওয়া নিয়াজুল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিয়াজসহ নয় জনের নামোল্লেখ করা হয়েছে অভিযোগে।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়রপন্থীদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ। সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে তেড়ে যাওয়া শামীম ওসমানের সমর্থক নিয়াজুল গণধোলাইয়ের শিকার হন।

ঘটনার পর আইভী অভিযোগ করেন, হামলাকারীরা সবাই শামীম ওসমানের ক্যাডার এবং শামীম ওসমানের নির্দেশে তাকে হত্যার জন্যই এ হামলা হয়েছে। হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানান।

গত ১৮ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেলিনা হায়াৎ আইভী। অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর আইভীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী বলেন, হাসপাতালে ভর্তির পরপরই আইভীর মাথায় সিটি স্ক্যান করা হয়েছিল। সেখানে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তার অন্য কোনো শারীরিক জটিলতাও তার নেই। তবে তার পায়ের একটি অংশে আঘাতের চিহ্ন ও ফোলা আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে