,

হিজাব পরা সেই আমিনা এবার সরে দাঁড়াচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের সেই বিউটি ব্লগার আমিনা খাতুনের কথা মনে আছে? যিনি হিজাব পরে প্রসাধনী ব্র্যান্ড লরিয়েলের ক্যাম্পেইনের কাজ করছিলেন। চুলের কোনো প্রসাধনী সামগ্রীর জন্য প্রথম কোনো হিজাব পরা নারী হিসেবে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন তিনি।

তবে এবারে সেই কাজ থেকে থেকে সরে দাঁড়াচ্ছেন আমিনা। নিজের সিদ্ধান্তের কথা সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন তিনি। এছাড়া তাকে ঘিরে যে সকল অভিযোগ উঠেছে সে ব্যাপারেও ক্ষমা চেয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৪ সালে আমিনা যে সকল টুইট করেছিলেন, সেগুলো আলোচনায় আসার পরই ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। কেউ কেউ তার টুইটগুলোকে ইসরায়েল বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন।

আমিনা বলছেন, এ ক্যাম্পেইনে যে ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা ছিল, মানুষের সাম্প্রতিক আলোচনা-সমালোচনা তা খর্ব করে দিয়েছে।

এমনকি ২০১৪ সালের কিছু টুইটে আমিনা ইসরায়েল বিরোধী মনোভাব দেখিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। সে ব্যাপারেও ক্ষমা চেয়েছেন তিনি। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের