,

অস্ট্রেলিয়া গেলেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সুপার হিরো’ ছবিতে অভিনয়ের জন্য অস্ট্রেলিয়া গেলেন বুবলী। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন হালের আলোচিত এই অভিনেত্রী।

যাত্রার প্রাক্কালে মুঠোফোনে বুবলী বলেন, ‘অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছি। শুটিংয়ের কি চাপ তা তো বুঝতেই পারছেন। রবিবার রাতে মাত্র ঢাকায় ফিরলাম। আর একদিন পরেই সুপার হিরোতে অভিনয়ের জন্য যাচ্ছি।’

আশিকুর রহমান পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। জানা গেছে, হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় ছবিটির ক্যামেরা আজ মঙ্গলবার থেকেই অন হতে পারে।

এদিকে, গত রবিবার কলকাতা থেকে ঢাকায় ফিরেন শাকিব খান ও বুবলী। এর আগে, থাইল্যান্ডে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং সেরে কলকাতা পৌঁছান তারা। সেখানে তিনটি স্টেজ শো’তে পারফর্ম করেন এই জুটি।

উল্লেখ্য, শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে আরও রয়েছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের