,

ব্যারিস্টার রফিকুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ

news-image

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

রফিকুল ইসলামের আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে জানান, আজ  মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার চার সাক্ষী দুদকের পরিচালক অবসরপ্রাপ্ত  আবু তোরাব, দুদক পরিচালক শিরীন পারভীন, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন সাক্ষ্য দেন।

সানাউল্লাহ মিয়া আরো জানান, সাক্ষ্যগ্রহণের দিনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আদালতে অসুস্থতার কারণে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন আইনজীবী। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন নাকচ করেন এবং জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নথি থেকে জানা যায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ পায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০০১ সালের ৭ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নামে এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে। ওই বছরের ১০ জুনের মধ্যে বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি তা করেননি।

পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ জানুয়ারি দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন উত্তরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর ওই বছরের ৩০ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১