,

সিরাজগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে ২ পা হারালেন ঢাবি ছাত্র

news-image
সিরাজগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শান্ত (২২) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ পা হারিয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্র সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সোমবার সকালে শান্ত নামের এক ছাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার জন্য কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে দাঁড়িয়েছিল। এসময় সিরাজগঞ্জ এক্সপ্রেসের চলন্ত ট্রেনটিতে ওঠার সময় তিনি পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা দ্বিখণ্ডিত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক