,

সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়ন শুধু একটি গোষ্ঠীর জন্য। যারা ধনী তারা আরো ধনী হয় এবং যারা গরীব তারা আরো গরীব হয়। আর এমন উন্নয়ন হচ্ছে যে, ঢাকার শহরে আর গাড়ি চলে না। প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের জীবন অত্যন্ত দুঃসহ হয়ে উঠেছে। সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় মহিলা দল আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সুতরাং আমাদের খুব পরিস্কার কথা, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং তাদের কারাগারে রেখে এখানে কোনো নির্বাচন হবে না। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমাদের সকলকে জেগে উঠতে হবে এবং সজাগ হতে হবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে এবং যে অধিকার আমাদের কাছ থেকে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী