,

লাখো নারীকে শিক্ষিত করতে মালালার সঙ্গে থাকবে অ্যাপল

news-image

নিউজ ডেস্ক : নোবেল বিজয়ী নারীশিক্ষা ও অধিকার কর্মী মালালা ইউসুফজাই বিশ্বসেরা প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের সঙ্গে নারীদের শিক্ষার প্রসারে একজোট হয়েছেন। প্রাথমিকভাবে এ প্রকল্পে বছরে এক লাখ নারীকে শিক্ষার আলোয় আনতে সহায়তা করা হবে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক প্রায় চার মাস আগে ইংল্যান্ডের অক্সফোর্ডে শিক্ষারত মালালার সঙ্গে দেখা করতে যান। সেখানেই তারা একত্রে নারীশিক্ষার এ উদ্যোগের চিন্তা করেন।

গত শনিবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত সিইও টিম কুক লেবাননের রাজধানী বৈরুতে একত্রে নারী শিক্ষার বিষয়ে তাদের এ দাতব্য সংস্থা গঠনের বিষয়টি গণমাধ্যমকে জানান।

মালালা ও টিম কুক জানিয়েছেন, নতুন এ উদ্যোগের আওতায় আফগানিস্তান, পাকিস্তান, লেবানন, তুরস্ক ও নাইজেরিয়ার নারীদের জন্য প্রাথমিকভাবে শিক্ষার ব্যবস্থা করা হবে। এতে প্রয়োজনীয় অর্থেরও সংস্থান করবে তাদের দাতব্য সংস্থা।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে এ ফাউন্ডেশন গঠনের তথ্য জানান টিম কুক। তিনি বলেন, ‘আমি গত বছরের অক্টোবরে অক্সফোর্ডে গিয়ে মালালার সঙ্গে দেখা করি।’

টিম বলেন, মালালা প্রাথমিক আলোচনাতেই নারী শিক্ষার জন্য এ সংস্থা গঠন করতে রাজি হয়। মালালা ফান্ড নামে এ সংস্থায় অ্যাপলের পক্ষ থেকে নারী শিক্ষার বিস্তারে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

(নারী শিক্ষার কথা বলায় পাকিস্তানে তালেবানরা হত্যার চেষ্টা করে মালালাকে। গুলিবিদ্ধ মালালাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ২০১২ সালে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার ছবি এটি)

সারা বিশ্বে অ্যাপলের বহু ব্যবসা রয়েছে। রয়েছে বহু বিশেষজ্ঞও। আর তাদের ব্যবহার করে এ ফাউন্ডেশনকে নারী শিক্ষায় এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন টিম কুক।

এ বিষয়ে টিম কুক বলেন, ‘আমরা শিক্ষার বাজারে গত ৪০ বছর ধরে কাজ করছি। প্রতিষ্ঠানের শুরু থেকেই এ কাজ চলছে। আর অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসেরও এতে খুব প্রাধান্য ছিল। এ কারণে আমরা এক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলেছি যেন আমাদের পণ্য শিক্ষাক্ষেত্রে পরিবেশের সঙ্গে মানিয়ে এগিয়ে নিয়ে যায়।’

কিন্তু কিভাবে কাজ করবে অ্যাপল ও মালালার এ উদ্যোগ? এ প্রসঙ্গে কুক বলেন, তার আগ্রহ রয়েছে দুর্গমতম অঞ্চলের নারীদের শিক্ষায় স্কুল প্রতিষ্ঠা করায়।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর