সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্টিভেন স্মিথের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই ইংল্যান্ডের কাছে সিরিজ খুঁইয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাশেজ জয়ের পর খুব বাজে সময় যাচ্ছে স্টিভেন স্মিথের দলের। এরই মাঝে খোদ স্মিথের বিরুদ্ধেই উঠল বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ! বলের মাঝে ‘লিপ বাম’ লাগিয়েছেন স্মিথ!

ঘটনা গতকাল রবিবার তৃতীয় ওয়ানডের। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ঠোঁট থেকে কিছু নিয়ে বলে ঘষতে দেখা যায় স্মিথকে। টিভি ক্যামেরাতেও ধরা পড়ে এই দৃশ্য। সাথে সাথে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্যের স্ক্রিনশট। অভিযোগ উঠে, স্মিথ বল টেম্পারিং করেছেন।

তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে স্মিথ বলেছেন, ‘আমি থুতু ব্যবহার করেছি। লিপ বাম নয়। এভাবেই আমি সাধারণত বলের উজ্জ্বলতা ঠিক রাখি। এতে তো কোনো সমস্যা নেই। আমার ঠোঁটে বিশেষ কিছুই ছিল না। কেউ কেউ লিপ বাম ব্যবহার করার কথা বলছেন। কিন্তু আমার ঠোঁটে তেমন কিছুই ছিল না।’

অ্যাশেজ সিরিজের মেলবোর্ন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে। টিভি ফুটেজে ধরা পড়েছিল অ্যান্ডারসন তার হাতের বুড়ো আঙুল দিয়ে বলের একদিক ঘষছেন। ব্যাপারটি নিয়ে প্রথমে অভিযোগ তোলেন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বরত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও মাইকেল স্ল্যাটার। পরে অবশ্য এই অভিযোগ প্রমাণিত হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা