,

অস্কারের গালিচায় গ্লামারাস প্রিয়াঙ্কা

news-image
বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড ছাপিয়ে হলিউডে নাম লিখিয়েছেন। এবার মাতালেন বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ আয়োজন অস্কার’র ৮৯তম আসরের লাল গালিচা। গত বছর মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউডে প্রথম ছবি ‘বেওয়াচ’।
নিজেকে ছাড়িয়ে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের পালকে যুক্ত হতে যাচ্ছে আরেকটি সাফল্য। আর সেটি হলো অস্কারে অংশগ্রহণ করতে যাওয়া।
এবার তাকে দেখা গেল ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের লাল গালিচায়। বেশ জমকালো ছিলো তার উপস্থিতি। আর চিরচারিত ভারতীয় সংস্কৃতির অংশ বজায় রেখে ক্যামেরাম্যানদের সামনে পোজ দিয়েছিলেন দু হাত জোর করে প্রণামের ভঙ্গিতে।এ সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলেন ‘বেওয়াচ’ ছবিতে তার নায়ক ডোয়াইন জনসন।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত হতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। ব্যাপার টা তার জন্য বেশ সম্মানের বলে জানালেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, রুপালি পর্দার সবচেয়ে সম্মানজনক উপাধি অস্কার। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি বেশ আনন্দিত।
সেরা অভিনেত্রী বা সেরা ছবির জন্য এই অংশগ্রহণ নয়। জানা গেছে, তিনি অস্কারের মনোয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন । ইতোমধ্যেই এই নাম ঘোষণার অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে, শিগগিরই এটি প্রচারিত হবে। খবর হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে