সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে তরুণীকে যৌনতার প্রস্তাব চিলির ফুটবলারের

news-image

অনলাইন ডেস্ক : ফুটবলের সঙ্গে যৌনতার একটা মধুর সম্পর্ক রয়েছে। আর তারকা ফুটবলার হলে তো কথাই নেই। ফুটবলের দুনিয়ায় হামেশাই কোনও না কোনও তারকা ফুটবলারের যৌনতার খবর ফাঁস হয়। আর সেই যৌন কেলেঙ্কারিতে এবার নতুন সংযোজন চিলির বিশ্ববিখ্যাত ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ।

পাউলিনা সোবিরাজস্কা নামে এক তরুণী এবার আঙুল তুলেছেন স্যাঞ্চেজের বিরুদ্ধে। ১০০০ পাউন্ডের বিনিময়ে নাকি যৌনতার প্রস্তাব দিয়েছিলেন আর্সেনালের স্ট্রাইকার, বিস্ফোরক দাবি বছর ২০ বছর বয়সী সেই তরুণীর।

জানা যায়, সম্প্রতি নাকি পাউলিনা একটি পানশালায় বসেছিলেন। তখন পানশালার এক কর্মী এসে তাকে বলেন, দূরে একজন বসে আছেন যিনি তার সঙ্গে আলাপ করতে চান। কে জানতে চাইলে সেই কর্মী বলেন অ্যালেক্সিস স্যাঞ্চেজের কথা। তখনও স্যাঞ্চেজকে চিনতেন না পাউলিনা। এরপরই আলাপ গাঢ় হয় এবং অর্থের বিনিময়ে পাউলিনাকে যৌনতার প্রস্তাব দেন ফুটবলার।

বর্তমানে স্যাঞ্চেজ অভিনেত্রী মায়তে রডিরিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। পাউলিনার অভিযোগ, প্রেমিকাকে অন্ধকারে রেখেই নাকি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্যাঞ্চেজ। মজার ছলেই দর বাড়ান তিনি। তাতেও নাকি রাজি হয়ে যান স্যাঞ্চেজ। তারপর পানশালা ছাড়ার আগে ২০ পাউন্ডের নোটে ১০০০ পাউন্ড নাকি পাউলিনাকে দিয়ে যান ফুটবলার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা