,

মেয়ের সতীত্ব বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন মা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ১৩ বছরের মেয়ের সতীত্ব বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রাশিয়ার এক নারী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাশিয়া জুড়ে। ১৩ বছরের সেই কন্যাকে সরকারি হোমে রাখা হয়েছে। তার পরিচর্যার জন্য মনোবিদের পরামর্শ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছরের সেই নারী রাশিয়ার চেলিয়াবিনস্কের বাসিন্দা। এক সময় স্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতাও জিতেছিল। কিন্তু বর্তমানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগেই নিজের এক বন্ধুর কাছ থেকে সে জানতে পারে দেহব্যবসার সঙ্গে জড়িত চক্রের কথা। যেখানে মেয়েদের সতীত্ব নিলামে ওঠে। টাকার জন্য নিজের ১৩ বছরের কন্যাকে সেখানে নিলামে তোলে সেই নারী।

এই চক্রের খোঁজ বহুদিন ধরে রাশিয়ার পুলিশও চালাচ্ছিল। সেই সুবাদেই ১৩ বছরের নাবালিকার নিলামে ওঠার কথা জানতে পারেন গোয়েন্দারা। সেই নারীর জন্য ফাঁদ পাতা হয়। যে বন্ধুর মাধ্যমে সেই নারী নিজের মেয়ের সতীত্ব নিলামে তুলেছিল তার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, একজন ধনী ক্রেতা পাওয়া গেছে। ১৯,১০০ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে সে ১৩ বছরের কন্যার সতীত্ব পেতে চায়। এর জন্য মস্কো আসতে হবে।

নিজের সঙ্গী ও মেয়েকে সঙ্গে নিয়ে মস্কো চলেও আসে সেই নারী। তাকে এক নির্দিষ্ট স্থানে আসতে বলা হয়। সেখানে মেয়ের সতীত্বের বিনিময়ে টাকা নিতেই হাতেনাতে ধরা হয় এই নারী। প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নেয় ওই মহিলা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে