,

শাকিব খানকে চান সোহানা সাবা

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় নায়ক হিসেবে শাকিব খানকে চান অভিনেত্রী সোহানা সাবা। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শারিয়ার নাজিম জয়। অনুষ্ঠানের প্রথমেই সাবাকে খোলামেলা পোশাকের ব্যাপারে প্রশ্ন করেন জয়।

বিচ্ছেদের পর হঠাৎ করে কেন ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করতে শুরু করলেন- জয়ের এমন প্রশ্নের জবাবে সাবা বলেন, ‘আমি ছোট বেলা থেকেই খোলামেলা। খোলামেলা বলতে মানুষ যা বোঝায়, সে ব্যাপারে বলবো যে, আমি নিজেকে কখনো রাখা-ঢাকা মনে করি না। তাছাড়া ২০১১ সালে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে আমি পুরো পিঠ বের করে গিয়েছিলাম এবং তখন একমাত্র আমিই সেটা করেছিলাম। তখন মুরাদ (আমার স্বামী) আমার সাথেই ছিল।’

সাবাকে প্রশ্ন করা হয় অমিতাভ রেজার সঙ্গে প্রেম বিষয়ে। সাবা বলেন, ‘হ্যাঁ আমাদের প্রেম ছিল। দেড় বছর প্রেম করেছি আমরা। অমিতাভ রেজাই প্রস্তাব দিয়েছিলেন।’

জয়া আহসানকে ফলো করেন কি না এবং জয়ার মতো কলকাতার ছবিতে তিনিও প্রতিষ্ঠা চান কি না জানতে চাইলে সাবা বলেন, ‘অবশ্যই না। তার সঙ্গে প্রতিযোগিতা করি না। জয়া আপুর অভিনয় আমার ভালো লাগে। তিনি আমার বয়স ও অভিনয় দুইখানেই সিনিয়র। তাকে সম্মান করি আমি।’

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক