,

মাঝ আকাশে বিয়ে, সাক্ষী পোপ

news-image

অনলাইন ডেস্ক : বর-কনে দুজনেই বিমানকর্মী। তাই বিমানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। আর তাদের চার হাত এক করলেন পোপ ফ্রান্সিস।

শুক্রবার সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে ঐতিহাসিক এই বিয়ের সাক্ষী থাকলেন পোপ ফ্রান্সিস।

শুধু কি তাই, পোপ ফ্রান্সিস নিজেই দুপক্ষের কর্তা হয়ে এগিয়ে আসেন। প্রস্তাব দেন-‘আপনারা চাইলে এখানেও বিয়ের অনুষ্ঠান হতে পারে’! যা শুনে হকচকিয়ে যান কনে রুইজ (৩৯) আর বর কার্লোস সিউফার্দি এলোরিগা (৪১)। তবে ঘোর কাটে খানিক পরে। মনে পড়ে যায়, ২০১০-এর প্রবল ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোর গির্জা ভেঙে পড়ায় সে বার বিয়েটা তো কোনোমতেই শেষ করতে হয়েছিল। পোপের প্রস্তাবে তাই লাজুক হেসেই রাজি হয়ে যান তারা।

পরে ক্যাথলিক রীতি মেনেই তাদের বিয়ের পাঠ পড়ান পোপ। হাতে লেখা বিয়ের শুভেচ্ছাবার্তাও তুলে দেন। পাশেই দাঁড়িয়েছিলেন এয়ারলাইনসের এক শীর্ষকর্তা। বিয়ের আসরে থাকতে পেরে তিনিও গর্বিত। আর দুই সন্তানের বাবা-মা ওই ‘নবদম্পতি’ যেন তখনও হাওয়ায় ভাসছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের