সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট বাড়ানো মার্কিন সিনেটে মতবিরোধ, সরকারের কার্যক্রম বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের বাজেট বাড়ানো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে দেশটির সরকারি কার্যক্রম ১৯ জানুয়ারি শুক্রবার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।

আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বাজেট বাড়ানো নিয়ে প্রস্তাবিত বিল সিনেটে অনুমোদনের শেষ সময় ছিল শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তেও একমত হতে পারেননি সিনেটররা।

রিপাবলিকান ও ডেমক্রেট সিনেটরদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র মতবিরোধ থাকায় ভোটের সিদ্ধান্ত নেন সংখ্যাগরিষ্ঠ সিনেটরদের নেতা মিচ ম্যাককনেল।

তবে এই ভোটগ্রহণ কীভাবে চলছে তা নিশ্চিত হওয়া যায়নি।

যদিও পরিস্থিতি বলছে, বিলটি নিয়ে পরবর্তী আলোচনার পথ খোলা রাখতে প্রয়োজনীয় ৬০ ভোটই পাওয়া যাবে না।

এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় নিজের হতাশা প্রকাশ করেন।

আগামী মাস পর্যন্ত সরকারের বাজেট বাড়ানোর বিলটি বৃহস্পতিবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ২৩০-১৯৭ ভোট পাস হয়।

দ্রুত এই সমস্যারসমাধানে পৌঁছাতে না পারলে দেশটির অনেক সরকারি দফতর বন্ধ হয়ে যাবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজ চলবে।বন্ধ হয়ে যাবে জাতীয় উদ্যান ও স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণ কাজ।

এর আগে ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সিনেটরদের মতবিরোধে যুক্তরাষ্ট্র সরকারের তহবিল বন্ধ হয়ে গিয়েছিল এবং ১৬ দিন পর্যন্ত ওই অচলাবস্থা ছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা