রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মবার্ষিকীতে জিয়ার সমাধীতে খালেদা জিয়ার শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : প্রয়াত জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার কবরে পুস্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবর প্রাঙ্গণে আসেন বিএনপি নেত্রী। পরে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ নেতা শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, রুহুল কুদ্দুস তালকদার দুলু, সাখাওয়াত হোসেন জীবন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, আমিনুল হক এবং নেওয়াজ আলী নেওয়াজ উপস্থিত ছিলেন।

অঙ্গসংগঠনের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, শফিউল বারী বাবু, মুন্সি বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, রাজীব আহসান, আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুডার বাগবাড়ি গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিবসটি পালনে বিএনপি বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে।
অন্যদিকে প্রয়াত নেতার জন্মদিন উপলক্ষে শুক্রবার ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের মহানগর এবং জেলা-উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের জীবন-কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

এ সময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শায়রুল কবির খান, ছাত্র দলের রাজীব আহসান এবং আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিকালে জিয়ার জন্মবার্ষিকী ‍উপলক্ষে নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা