সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জিয়াউর রহমানের জন্মদিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল ‘কমল’। দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সাত দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন দলের চেয়ারপারসন ও জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এ ছাড়াও বিএনপির পক্ষ থেকে আলোচনা সভাসহ অঙ্গ-সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ ও ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ উল্লেখ করে বলেন, ‘শহীদ জিয়ার জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্র মোকাবিলা করে ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে।’ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অসহযোগ আন্দোলনরত বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ। ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন। ১৯৭৫-এর ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা