,

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দেখতে স্টেডিয়ামে টিম মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ১৫ তারিখের উদ্বোধনী ম্যাচ শেষে ৩ দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ দল। শুক্রবার ১৯ জানুয়ারি চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম মাশরাফি। তার আগে আজ জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় স্টেডিয়ামের ডাগ আউটে দেখা গেল টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। আর গ্যালারির এক প্রান্তে তার পুরো টিম।

প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা নিতে অন্য দলের সঙ্গে তাদের ম্যাচ দেখা নতুন কিছু নয়। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও অনেক্ষণ বাংলাদেশের খেলা দেখেছেন সাবেক টাইগার কোচ এবং বর্তমান লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। হাথুরুর কোচিংয়ে লঙ্কানরা কতটুকু বদলে গেল, সেটা দেখতেই হয়ত আজ স্টেডিয়ামে এসেছেন ম্যাশ এবং তার দল।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাসেও আজ অন্যরকম একটি দিন। এই ম্যাচের মাধ্যমেই শততম ওয়ানডে অনুষ্ঠিত হয়ে গেল এই মাঠে। এদিন সকালে ইনডোরে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। তা সেরে সবাই ম্যাচ দেখতে চলে গেলেন। বেশ হইচই করেই মাশরাফি, তামিম, নাসিররা উপভোগ করেন শের-ই-বাংলার ঐতিহাসিক এই ম্যাচটি। ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কর্তারাও এসেছেন মাঠে।

তবে ম্যাচের প্রথম ইনিংসে আশাহতই করেছে শ্রীলঙ্কা। ব্যাটিং দাপট দেখিয়ে ৬ উইকেটে ২৯০ রানের পাহাড় গড়েছে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। ৬৭ বলে অপরাজিত ৮১ রান করেছেন সিকান্দার রাজা। এছাড়া ওপেনার হ্যামল্টন মাসাকাদজাও ৭৩ রানের কার্যকরী এক ইনিংস উপহার দিয়েছেন। এই জিম্বাবুয়েকেই প্রথম ম্যাচে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের