,

যাত্রীর অন্তর্বাসে ৪৩ স্বর্ণের বার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে লুকানো ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল সোমবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আনোয়ার হোসেন গত রাত নয়টায় সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে অবতরণের পর যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরবর্তী সময়ে গ্রিন চ্যানেল পার হওয়ার পরে যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। কিন্তু তার কথায় ‘অসঙ্গতি’ পাওয়া্য় ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লাশি করেন।

তল্লাশিতে আনোয়ারের অন্তর্বাসের ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের টুকরো পাওয়া যায় বলে মইনুল খান জানান।

তিনি বলেন, আনোয়ার এ বছর জানুয়ারিতেই দুইবার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন। গতবছর তিনি বিদেশে গেছেন পাঁচবার। জিজ্ঞাসাবাদে তিনি একজন ‘লাগেজ ব্যবসায়ী’ হিসেবে পরিচয় দিয়েছেন।

“তিনি দাবি করেছেন, ওই স্বর্ণ রেজাউল নামের এক ব্যক্তির। সিঙ্গাপুরে যাতায়াতের টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি নাকি ওই স্বর্ণ বহন করছিলেন।”

মইনুল খান বলেন, আনোয়ারের কাছে পাওয়া ৪৩টি সোনার বিস্কুটের মোট ওজন চার কেজি ২৮৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। শুল্ক আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের