,

ডিএনসিসিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল

news-image

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে তাবিথ আউয়ালকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত পৌনে ১০টায় তার সভাপতিত্বে বিএনপির মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেওয়া শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

মনোনয়ন বোর্ডে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাকিল ওয়াহেদকে দিয়ে সাক্ষাৎকার শুরু করেন খালেদা। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক। এরপর বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন মনোনয়ন চেয়েছিলেন।

২০১৫ সালে ঢাকা উত্তরের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন রাজনীতিতে নবিশ তাবিথ। ভোটগ্রহণের মাঝপথে তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ৩ লাখের বেশি ভোট পান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথের চেয়ে ১ লাখ ৩৫ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক। তার মৃত্যুতে আগামী ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে। ১৮ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এ নির্বচনে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ সেলিমউদ্দিনও প্রার্থী হতে প্রচার চালাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহও করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১