,

বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছেন তন্ময়

news-image

নিজস্ব প্রতিবেদক : সুদর্শন, হাস্যোজ্জ্বল, সুবক্তা হিসেবে অল্পদিনেই সবার দৃষ্টি কাড়তে সমর্থ হয়েছেন শেখ সারহান নাসের তন্ময় (৩২)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ও অত্যন্ত আকর্ষণীয় বাচনভঙ্গিতে দেওয়া বক্তৃতা সবার নজর কেড়েছে। রাজনীতি সচেতনরা মনে করছেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছেন তিনি।

বাবা শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য থাকায় তন্ময়কে বাগেরহাট-২ আসনের জন্য প্রার্থী হিসেবে দেখতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

তাদের পরিবারের ঘনিষ্ট সূত্রে জানা যায়, তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে ২০১৫ সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময় পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী শিক্ষকতা করছেন।

২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই অংশগ্রহণ করেছেন দলীয় অনেক অনুষ্ঠানে।

সাম্প্রতিক সময়ে তন্ময় বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। অতিথি হিসেবে রাখছেন বক্তব্যও।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের রেল রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের জনসভায় বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বিশেষ অতিথির বক্তৃতায় তার দরাজ কণ্ঠ সবাইকে মুগ্ধ করেছে। তার ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠেছিলো গোটা জনসভা।

ওইদিন অনুষ্ঠানের প্রধান অতিথি তন্ময়ের বাবা বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, অনুষ্ঠানের সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি বাগেরহাট-২ আসনের এমপি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী