,

সংসদ নির্বাচন করতে চান বেবী নাজনীন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে চান কন্ঠশিল্পী বেবী নাজনীন। শনিবার বিকেলে সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

বেবী নাজনীন বলেছেন, সামনে নির্বাচন, আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। এ নিয়ে চিন্তা-ভাবনা করছি। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। দল চাইলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবো।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীন আরও বলেন, দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে এসময় আরও ছিলেন দলের সহ-সভাপতি এহসানুল হক, পৌর বিএনপি সভাপতি শামসুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াৎ শাহ, যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, ছাত্রদল সভাপতি রেজোয়ান হোসেন পাপ্পু, ছাত্রদল নেতা দিনার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী